আমি সৌভাগ্যবান যে, সাতটি বছর রিচার্ড ফাইনম্যানের সান্নিধ্যে অনেক সুন্দর সময় কাটিয়েছি। এই দীর্ঘ সময়ে বিচ্ছিন্নভাবে ও অনানুষ্ঠানিক আলাপচারিতায় তিনি যে সব স্বৃতিচারণ করেছেন, এ বইটিতে সেসবই একত্রিত করা হয়েছে। প্রত্যেকটি ঘটনাই অসম্ভব মজাদার আর পুরো সংগ্রহটা এক কথায় – অসাধারণ! একজন মানুষের জীবনে যে এতসব বিস্ময়কর ও পাগলাটে ঘটনা ঘটতে পারে তা সত্যি অবিশ্বাস্য! বিস্তীর্ন বিষয়ের ওপর তাঁর যে দখল আর এতসব সৃষ্টি! নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক!
-রালফ লেইটন
]]>https://chhayabithi.com/product/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%9c/feed/0পরামাণুন গহীন নিসর্গে
https://chhayabithi.com/product/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%97%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87/
https://chhayabithi.com/product/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%97%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87/#respondThu, 01 Aug 2019 10:20:42 +0000http://chhayabithi.com/?post_type=product&p=2720পরমাণুর গহীন নিসর্গে
আইজ্যাক আসিমভকে চেনেন না এমন পাঠক খুঁজে পাওয়া কঠিন। বিজ্ঞান বিষয়ক ফিকশন এবং নন-ফিকশন রচনা করে তিনি সারা দুনিয়ায় সমাদৃত হয়ে আছেন। সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় তাঁর লেখা অনূদিত হয়ে আসছে। তার রচিত পরমাণু বিষয়ক অঃড়স: অ ঔড়ঁৎহবু অপৎড়ংং ঃযব ঝঁন-ধঃড়সরপ ঈড়ংসড়ং অন্যতম পাঠকনন্দিত বই। এতে তিনি সাধারণ পাঠকের জন্য সহজ ও সাবলীল ভাষায় পরমাণুর আভ্যন্তরীণ গঠন বর্ণনা করেছেন। এই সুবিশাল বইটিতে তিনি পরমাণুর আবিষ্কার থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত সবগুলো ঘটনা প্রবাহ লিপিবদ্ধ করেছেন।
বাংলায় আইজ্যাক আসিমভের বেশ কিছু বই অনূদিত হলেও এই গুরুত্বপূর্ণ বইটি এখনো অন্তরালে রয়ে গেছে। মূলতঃ অনুবাদক নিজেই পরমাণু নিয়ে বই লেখার তাগিদ অনুভব করেছিলেন দীর্ঘদিন ধরে। এই বইটি পড়ার পর তিনি নতুন করে পরমাণু নিয়ে না লিখে এই বইটি অনুবাদ করার উদ্যোগ নেন। তাঁর অনুবাদ সাবলীল ও সহজবোধ্য। তিনি নিজে রসায়নের ছাত্র হওয়ায় বিষয়বস্তু ফুটিয়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। তাছাড়া দুর্বোধ্য বিষয়গুলো সহজবোধ্য করার জন্য বইটিতে প্রচুর চিত্র ব্যবহার করা হয়েছে। বিষয় গুরুত্ব এবং সাবলীল ও সহজবোধ্য অনুবাদ বিবেচনা করে বইটি পাঠক মহলে সমাদৃত হবে বলে অনুমান করা যায়।